পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বাড়িতে তুষারধসে একই পরিবারের কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনা একজন আহত শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের সাথে আরও বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা জারি করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) খাইবার পাখতুনখওয়া প্রদেশের চিত্রল জেলার দামিল এলাকার আরন্দুর সেরিগাল গ্রামে স্থানীয় সময় বিকেলে ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
চিত্রালের ডেপুটি কমিশনার রাও হাশিম আজিম জানিয়েছেন, ‘একই পরিবারের দশজন তুষারধসের কবলে পড়েন, যার মধ্যে নয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন শিশুকে জীবিত উদ্ধার করা হয়।মৃতদেহগুলো দাফনের জন্য দ্রোশে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, স্থানীয় পুলিশ, স্কাউট, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে ভারী তুষারপাত এবং এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।’
এদিকে ভারী তুষারপাত ও তীব্র বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একাধিক শহর এবং পাঞ্জাব প্রদেশের পর্যটন নগরী মুরির পরিস্থিতি সবচেয়ে খারাপ। ব্যাপক তুষারপাতের ফলে সেখানাকার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিভ্রাটের ফলে তীব্র ঠান্ডা স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, মুরিতে এখন পর্যন্ত ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং পশ্চিমা বাতাসের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মুরিসহ বিভিন্ন এলাকায় আরও বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই প্রচুর পরিমাণে বরফ জমে থাকার কারণে মুরি এক্সপ্রেসওয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরে নতুন করে পর্যটকদের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রেসকিউ ১১২২ সার্ভিস জানিয়েছে, খাইবার, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং সোয়াত জেলায় ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা কয়েক ডজন বাসিন্দা এবং পর্যটককে সরিয়ে নিয়েছে, যেখানে কর্তৃপক্ষ রাস্তা পরিষ্কার করেছে এবং খাবার, পোশাক এবং বিছানা সরবরাহ করেছে।
খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফৈজি শুক্রবার বলেছেন, প্রদেশে ভারী তুষারপাতের কারণে তিরাহ উপত্যকা, পাইন্দা চীনা, দাওয়াতোই এবং বাগ ময়দানে শত শত বাস্তুচ্যুত পরিবার রাস্তায় আটকা পড়েছিল। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ব্যাপক উদ্ধার অভিযান চলছে।
অন্যদিকে প্রদেশটির শাংলা জেলায় ভারী তুষারপাত হয়েছে, যার ফলে পাকিস্তান ও চীনকে সংযোগকারী কারাকোরাম হাইওয়ে সহ প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
এমএইচআর

