মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্তের পর কিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্তের পর কিম

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুধু তাই নয় দায়িত্ব পালনে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে ওই মন্ত্রীকে ছাগলের সঙ্গে তুলনা করেছেন তিনি।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গতকাল সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং-হোকে অনুষ্ঠানস্থলেই বরখাস্ত করেন। 

এসময় কিম বলেন, ‘কমরেড (বন্ধুবর) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য অযোগ্য। সহজভাবে বলতে গেলে। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার দুর্ঘটনাজনিত ভুল।’ 

সর্বোচ্চ নেতা বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য’ মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারেন না।’

এছাড়াও দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেন কিম বলেন, ‘সরকারি ক্যাডাররা দীর্ঘদিন ধরে অল্পতেই হার মেনে নেওয়া, দায়িত্বজ্ঞানহীনতা ও নিস্পৃহতার মনোভাব দেখিয়ে আসছেন।’  

প্রসঙ্গত, কিম প্রায়ই অলস সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেন। তবে জনসম্মুখে কিমের এ ধরনের মন্তব্য করার ঘটনা নজিরবিহীন। এরআগে গত মাসে কিম তার প্রশাসন থেকে সব ধরনের ‘অশুভ’ নির্মূলের অঙ্গীকার করেন।

এদিকে কেসিএনএ জানিয়েছে, উদ্বোধনের পর উত্তর কোরিয়ার মোট যন্ত্রপাতি উৎপাদনের ১৬ শতাংশই নতুন এই কারখানা থেকে আসবে। 

সূত্র: এএফপি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর