সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি শীর্ষ ইরানি জেনারেলের 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি শীর্ষ ইরানি জেনারেলের 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল এবং দেশটির সুপ্রিম কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই।

বৃহস্পতিবার তেহরানে এক জনসভায় ট্রাম্পকে প্রকাশ্যে হুমকি দিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন যে তার হাত ট্রিগারে। আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব।’

যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান আর কোনো যুদ্ধবিরতির মানবে না হুঁশিয়ারি দিয়ে রেজাই আরও বলেন, ‘যদি আমরা এগিয়ে যাই, তাহলে আর যুদ্ধবিরতির কথা বলা হবে না। আমরা যে সংযম এবং কৌশলগত ধৈর্য দেখিয়েছি তার প্রতি আপনারা (যুক্তরাষ্ট্র) মনোযোগ দিচ্ছেন না। এখনই থামুন। পিছিয়ে যান, অন্যথায় এই অঞ্চলে আপনাদের কোনও (মার্কিন) ঘাঁটি নিরাপদ থাকবে না।’

image
মোহসেন রেজাই।

প্রসঙ্গত, রেজায়েই ইরানের অন্যতম শক্তিশালী সামরিক ব্যক্তিত্ব। তিনি ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাহিনীটির অর্থনৈতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের সেক্রেটারি এবং দেশটির প্রিন্সিপলিস্ট রেজিস্ট্যান্স ফ্রন্টের একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব।

২০০৬ সালে, আর্জেন্টিনা কর্তৃপক্ষ ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনায় রেজাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও ২০২০ সালের জানুয়ারিতে তার ওপর  নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর