শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

এবার খামেনিকে হত্যার ছক কষছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

এবার খামেনিকে হত্যার ছক কষছেন ট্রাম্প!

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গোটা বিশ্বকে মাতিয়ে রাখছেন ডোনাল্ড ট্রাম্প। দেশে-বিদেশে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে তিনি এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু।

এবার তিনি নানা অজুহাতে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ছক কষছেন বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর। 

ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘আয়াতুল্লাহদের বলছি—আপনাদের বুঝতে হবে, আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।’

গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ইরানে অর্থনৈতিক সংকটের অজুহাতে দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালি প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন।

এরমধ্যেই, ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। 

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। 

বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না।

ইরানজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বাদ দিয়ে সশস্ত্র দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর