সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশে নজর দিলে ভারতকে মিসাইলে জবাব দেবে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

শেয়ার করুন:

‘বাংলাদেশে নজর দিলে ভারতকে মিসাইলে জবাব দিবে পাকিস্তান’
বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এনের নেতা কামরান সাঈদ উসমানী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের নেতা কামরান সাঈদ উসমানী বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতকে কড়া হুমকি দিয়েছেন। 

তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে) তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে। খবর ইন্ডিয়া টুডের।

কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পাকিস্তানের ক্ষমতাসীন দলের এ নেতা এক ভিডিও বার্তায় বলেছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন- পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।

উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না।

তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর