শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

মোদির চা বিক্রির এআই ভিডিও ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

মোদির চা বিক্রির এআই ভিডিও ভাইরাল!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। 

দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনি নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করেন। এরপর এ নিয়ে সমালোচনা তৈরি হয়।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে। খবর এনডিটিভির।

এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে, কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। 

ওই সময় তাকে ‘এই চা’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদির বাবা গুজরাতের ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন। 


বিজ্ঞাপন


ছোট বয়সে তিনি বাবার দোকানে সহায়তা করেছেন। যা মোদি নিজেই জানিয়েছেন। ছোটকালে চা বিক্রির বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা প্রায়ই তাকে কটাক্ষ করার চেষ্টা করেন।

কংগ্রেস নেত্রী এ ভিডিও শেয়ার করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দল বিজেপি। তারা এটিকে ‘লজ্জাজনক’ কাজ হিসেবে অভিহিত করেছে।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, রেনুকা চৌধুরী পার্লামেন্টকে অপমান করার পর, এখন রাঘিনি নায়ক প্রধানমন্ত্রী মোদির ‘চা ওয়ালার’ অতীত ইতিহাস নিয়ে তাচ্ছিল্য করছেন। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর