বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

প্লট দুর্নীতি মামলায় কারাদণ্ড: রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন টিউলিপ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের আদালতে এই প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা হওয়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, ‘এর (বিচারের) শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছাড়া আর কিছুই নয়। 

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এই এমপি আরও বলেন, ‘এই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল...আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের ওপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।’

আরও পড়ুন

ইউনূস-হাসিনা দ্বন্দ্বে আমি ‘বলির পাঠা’: টিউলিপ

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যা বলছেন টিউলিপ!

এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও।

কারণ হিসেবে দলটি বলছে, বিচারকাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

এর আগে, গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি দল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বলেছিলেন, টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলা বিচারকাজটি ‘সাজানো, কল্পিত এবং অন্যায্য’। সূত্র: বিবিসি বাংলা
 
-এমএইচআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর