বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত দূতাবাস ২০২৬ সালের মধ্যেই বন্ধ করে দেবে ফিনল্যান্ড। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ‘কার্যক্রম কমে যাওয়া ও কৌশলগত কারণ’ বিবেচনায় ওই তিন দেশে দূতাবাস রাখতে চায় না। খবর আরব নিউজের।

ফিনল্যান্ডের সরকার শনিবার (২৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো দেশটির রাষ্ট্রপতির ডিক্রি দ্বারা কার্যকর হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদে বৈদেশিক মিশনের নেটওয়ার্ক পুনর্গঠনের অংশ হিসেবে কিছু মিশন বন্ধ করে দিচ্ছে। 

এ পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো ২০২৬ সালে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক—দূতাবাস বন্ধের মূল কারণ।

লক্ষ্য হলো কূটনৈতিক তৎপরতা ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে ব্যবহার করা।

তবে এ নিয়ে আফগানিস্তান, মিয়ানমার ও পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর