রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

এবার কাশ্মীরে মুসলিম সাংবাদিকের বাড়িতে বুলডোজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

এবার কাশ্মীরে মুসলিম সাংবাদিকের বাড়িতে বুলডোজার

ভারত শাসিত কাশ্মীরের জম্মু এলাকায় এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো এক মুসলিম সাংবাদিকের বাড়ঘর।

সরকারের অভিযোগ জমিটি সরকারের। এই অজুহাতে জম্মুতে গুঁড়িয়ে দেওয়া হলো গুলাম কাদির দাইং নামে ওই সাংবাদিকের বাড়ি। 

জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে কাশ্মীর উপত্যকার ডোডার ভালেসা থেকে জম্মুর নারওয়ালে চলে এসেছিলেন ওই মুসলিম সাংবাদিক। 

সেখানে কিছুটা জমি কিনে একতলা বাড়ি করেছিলেন তিনি। গুলাম বলেন, ‘আমার বড় ছেলের বয়স তখন মাত্র ১২। কিন্তু ও ছিল অনেকটা লম্বা ও স্বাস্থ্যবান। যে কোনও সময় জঙ্গিরা ওকে নিজেদের দলে ধরে নিয়ে যাবে, এই ভয়ে পালিয়ে এসেছিলাম।’

৭২ বছর বয়সী গুলাম কাদিরের ছেলে আফরাজ স্থানীয় একটি সংবাদ পোর্টালের সাংবাদিক। বছর খানেক আগে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে খবর প্রকাশ করার ‘অপরাধে’ তার বাড়িটিও ভেঙে দিয়েছিল জেডিএ। 

এবারও তার বাবার বাড়ি ভাঙার পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত দেখছেন অনেকেই। সাংবাদিকের বাড়িতে বুলডোজার চালানো নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘সরকারি জমি দখল করা কেউ সমর্থন করে না। কিন্তু বেছে বেছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বাড়িগুলোকেই টার্গেট করছে জেডিএ। রাজ্যের নির্বাচিত সরকারকে হেনস্থা করার উদ্দেশ্যেই এই চক্রান্ত করা হচ্ছে। 

রাজভবনের পোস্টিং দেওয়া পুলিশ নির্বাচিত সরকারের অনুমতি ছাড়াই সাধারণ মানুষের বাড়ি ভেঙে ফেলছে।

এদিকে গুলামের পাশে এসে দাঁড়িয়েছেন তার হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা। নিজের জমি থেকে প্রায় এক কাঠা জমি তিনি দান করেছেন বৃদ্ধ প্রতিবেশীকে। 

তার কথায়, ‘আমি আমার ভাইকে আশ্রয়হীন হতে দেব না। জেডিএ ওর জমি কেড়ে নিয়েছে। আমি গুলামকে জমি দিয়েছি। ওরা এখানেই থাকবে।’

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর