বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

পাকিস্তানি নাগরিকদের ভিসা অনুমোদন বন্ধ রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের মানবাধিকার সংক্রান্ত কার্যকরী কমিটির বৈঠকে এই তথ্য জানান দেশটির অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি বলেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত শুধমাত্র নীল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে।

অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব আরও জানান, ‘সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি পাকিস্তানি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করলেও আপাতত তা স্থগিত রেখেছে, যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে তা অপসারণ করা কঠিন হবে।’

মানবাধিকার বিষয়ক সিনেট কমিটির প্রধান সিনেটর সামিনা মুমতাজ জেহরিও পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, পাকিস্তানি নাগরিকদের ‘অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার’ উদ্বেগের কারণে এই পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

উল্লেখ্য, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রেমিট্যান্সের একটি প্রধান উৎস,  যেখানে প্রবাসী জনসংখ্যা ও শ্রমিকদের একটি বিশাল অংশ পাকিস্তানি। 

সূত্র: ডন


এমএইচআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর