সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলওয়ে কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলওয়ে কর্মী নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি ট্রেনের ধাক্কায় ১১ জন রেলওয়ে রক্ষণাবেক্ষণ কর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। 

রাষ্ট্রীয় চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুওয়াংজেন স্টেশনের কাছে একটি বাঁকানো রেলপথ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রক্ষণাবেক্ষণ কর্মীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। 

সিনহুয়া আরও জানিয়েছে, ইতোমধ্যেই লুওয়াংজেন স্টেশনের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কে রয়েছে চীনের। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি অনেক কম ঘটেছে।

সিনহুয়ার তথ্য অনুযায়ী,  চীনের সাম্প্রতিকতম ট্রেন দুর্ঘটনায় ২০২২ সালে গুইঝো প্রদেশের রংজিয়াং কাউন্টির কাছে ভূমিধসের ধ্বংসাবশেষের ধাক্কা খেয়ে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় একজন কন্ডাক্টর নিহত এবং আটজন আহত হয়। তারআগে ২০২০ সালে মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের চেনঝোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত এবং ১২৭ জন আহত হন।


বিজ্ঞাপন


তবে ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে ২০১১ সালে, যখন ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোতে একটি দ্রুতগতির ট্রেন একটি দাড়িয়ে থাকা লোকোমোটিভকে ধাক্কা দিলে ৪০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়। এর আগে, ২০০৮ সালে পূর্ব চীনের শানডং প্রদেশের জিবোর কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রায় ৬৬ জন নিহত হন।

সূত্র: আলজাজিরা 

এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর