হংকংয়ের তাই পো শহরের আবাসন কমপ্লেক্সের একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। আরও ২৭৯ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং শতাধিক মানুষ আহক হয়েছেন বলে নিশ্চিক করেছে কতৃপক্ষ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির দমকল বিভাগ তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, উঁচু ভবনে আগুন লেগে একজন দমকলকর্মীসহ কমপক্ষে ৮৩ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২৩ জন, যাদের মধ্যে আট দমকলকর্মীও রয়েছেন। আরও প্রায় ২৭৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
হংকংয়ের সরকারের এক বিবৃতিতে অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ‘ওয়াং ফুক কোর্ট’ নামে আবাসন কমপ্লেক্সে এই আগুনের ঘটনা ঘটে। একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অন্যান্য ভবনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

