মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাহ করার আগ মুহূর্তে কফিনের ভেতর থেকে টোকা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

দাহ করার আগ মুহূর্তে কফিনের ভেতর থেকে টোকা, অতঃপর...

থাইল্যান্ডে শেষকৃত্য অনুষ্ঠানে ঘটে গেল বিরল এক ঘটনা। মারা গেছেন মনে করে পরিবারের সদস্যরা এক নারীকে কফিনে ভরে নিয়ে দাহ করার জন্য শ্মশানে নিয়ে আসেন। তবে দাহের প্রস্তুতির সময় কফিনের ভেতর থেকে টেকা দেওয়ার শব্দ পওয়া যায়, পরে কফিন খুলে ৬৫ বছর বয়সী ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়। 

সোমবার (২৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত ওয়াট র‍্যাট প্রাখং থাম বৌদ্ধ মন্দিরে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে মন্দিরের মহাব্যবস্থাপক পাইরাত সুদথুপ জানান, কফিন থেকে মৃদু ধাক্কার শব্দ শুনে তিনি প্রথমে ‘চমকে’ যান। পরে কফিন খোলার পর দেখা যায়, নারীটি চোখ খুলেছেন এবং কফিনের দেয়ালে হালকা আঘাত করছেন। 

সুদথুপ আরও জানান, ‘ওই নারী সম্ভবত বেশ কিছুক্ষণ ধরেই টোকা দিচ্ছিলেন।’

ওই নারীর ভাই দাবি করেন, স্থানীয় কর্মকর্তারা তাকে তার বোনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তবে মন্দিরের ব্যবস্থাপক জানান, ভাইয়ের কাছে কোনো মৃত্যু সনদ ছিল না। তিনি যখন ভাইকে মৃত্যু সনদ সংগ্রহের প্রক্রিয়া ব্যাখ্যা করছিলেন, ঠিক তখনই কর্মীরা কফিন থেকে শব্দ শুনতে পান।

নারীটি জীবিত আছেন নিশ্চিত হওয়ার পর মন্দিরের মঠপতি (প্রধান পুরোহিত) তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। 


বিজ্ঞাপন


স্থানীয় চিকিৎসকরা পরে জানান, ওই নারী গুরুতর হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন—যে অবস্থায় রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে যায়। তবে তিনি শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত হননি বলেও নিশ্চিত করেন চিকিৎসকরা। 

ওই নারীর ছোট ভাই জানান, তার বোন গত দুই বছর ধরে শয্যাশায়ী ছিলেন। এরমধ্যে গত শনিবার তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন এতে তারা মনে করেন, তার বোন মারা গেছেন। এরপর মরদেহটি দাহ করতে ফিটসানুলোক প্রদেশে তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্যাংককে নিয়ে আসেন এবং দুই দিন ধরে কফিনের মধ্যেই ছিলেন ওই নারী। 

সূত্র: এপি


এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর