মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘শান্তি’ প্রস্তাবে সম্মত ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘শান্তি চুক্তিতে সম্মত’ ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিতে ইউক্রেন সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। বৈঠক চলাকালীন সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার খবর এলো।  


বিজ্ঞাপন


ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোটখাটো বিষয় সমাধানের বাকি আছে, তবে তারা একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।’

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।

অন্যদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ এক এক্স বাতায় বলেছেন, ‘জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।’

চুক্তিটি সম্পন্ন করতে শিগগিরই ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বান জানিয়েছেন উমেরেভ আরও লিখেছেন, ‘ট্রাম্পের সাথে একটি চুক্তি চূড়ান্ত করতে জেলেনস্কি আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফর করতে পারেন, যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে।’ যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনও সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।


বিজ্ঞাপন


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। যা যে কোনো উপায়ে বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।

এর আগে রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না।

জেনেভায় আলোচনার পর ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে বলে সোমবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। তারা এটিকে গঠনমূলক আলোচনা বলে উল্লেখ করলেও জানান, প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে জানান, আগের খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। তবে কোনগুলো বাদ গেছে তা তারা জানাননি।

নতুন পরিবর্তনসমূহকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ইউরোপীয়ান মিত্ররা রাশিয়ার যুদ্ধের পক্ষে থাকা অংশগুলোকে প্রত্যাখ্যান করার পরে শান্তি পরিকল্পনার একটি সংশোধিত সংস্করন করা হয়েছে।

টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘এখন যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে...। অনেক সঠিক উপাদান এখন এ কাঠামোতে অন্তর্ভূক্ত করা হয়েছে।’

এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ‘ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত তিনজন নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন, রয়টার্স


এমএইচআর 


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর