মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্ববাজোরে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজোরে বাড়ল তেলের দাম

রাশিয়া-ইউক্রেনের শান্তি চুক্তিকে ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, আর এতেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বলানি তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৩ দশমিক ৩৭ ডলারে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট কমে ৬০ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা রাশিয়ার তেল সরবরাহ ও বাণিজ্য প্রবাহের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পর্যবেক্ষণ করছেন। কারণ রাশিয়ান প্রধান দুই জ্বালানি তেল কোম্পানির সঙ্গে ব্যবসা ছিন্ন করার জন্য মার্কিন কোম্পানিগুলোকে বেধে দেওয়া সময়সীমা ২১ নভেম্বর ইতোমধ্যেই পেরিয়ে গেছে। 

অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের রুশ তেল আমদানি কমে গেছে, এতে এশিয়ার জলসীমায় জাহাজগুলোতে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণও দ্বিগুণ হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল মজুত বেড়েছে এবং ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার জ্বালানি তেলের পরিবর্তে এখন মধ্যপ্রাচ্য ও মার্কিন জ্বালানির দিকে ঝুঁকছে।


বিজ্ঞাপন


অন্যদিকে বিশ্বব্যাপী তেল উৎপাদনকারী দেশগুলো সংগঠন ওপিইসি এবং ওপেক প্লাস ডিসেম্বরে তেল উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতিদিন ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বৃদ্ধি করতে সম্মত হয়েছে। সর্বোপরি বাজারে জ্বালানি তেলের সরবরাহ যথেষ্ট থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরানের কর্মকাণ্ড এবং নিষেধাজ্ঞার প্রভাব ভবিষ্যতের তেলের বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর