বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

জাপানে চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা, হতাহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

জাপানে চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা, হতাহত ১১

জাপানের রাজধানী টোকিওতে এক ব্যক্তি একটি চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা দিয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর চালককে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সকালে এই ঘটনায় ৮০ বছর বয়সী একজন ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও ২০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছের এবং এখনো অচেতন অবস্থায় রয়েছেন। বাকি নয়জন সামান্য আহত হয়েছেন।


বিজ্ঞাপন


আরেক সংবাদমাধ্যম নিপ্পন টিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ৩৭ বছর বয়সী চালককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার জাপানে জাতীয় ছুটির দিন ছিল। তাৎক্ষণিকভাবে অন্যান্য বিবরণ পাওয়া যায়নি এবং পুলিশ এখনো এবিষয়ে অনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সূত্র: এপি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর