বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিল্লি বিস্ফোরণের ১৪ দিন পর মুখ খুললেন শাহরুখ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম

শেয়ার করুন:

দিল্লি বিস্ফোরণের ১৪ দিন পর মুখ খুললেন শাহরুখ 

গেল এপ্রিলে ভারতের পহেলগাঁও হামলায় কেঁপে উঠে দেশটি। দিন চৌদ্দ আগে ১০ নভেম্বর দিল্লিতে বিস্ফোরণেও নড়েচড়ে বসে দেশটির জনগণ। এবার মুখ খুললেন বলিউড তারকা শাহরুখ খান। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার মুম্বাইয়ে আয়োজন করা হয় ‘পিস অফ অনার্স’। সেখানে উপস্থিত ছিলেন পহেলগাঁও ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার। ছিলেন বলিউড শাহেনশাহ শাহরুখও। এ সময় ভারতীয় সেনাবাহিনী ও নিহতদের উদ্দশ্যে বার্তা দেন তিনি। 


বিজ্ঞাপন


শুরুতেই নিহতদের শ্রদ্ধা জানান শাহরুখ। তিনি বলেন, “২৬/১১, পহেলগাঁও ও সাম্প্রতিককালের দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সৈন্যদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।”

এরপর সেনা সদস্যদের বলেন, “আমাকে আজ এই অনুষ্ঠানে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয়েছে দেশের জাওয়ানদের উদ্দেশ্যে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে তাকে উত্তরে বলুন, ‘আমি আমার দেশকে রক্ষা করেছি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন তাহলে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনোকিছুতে ভয় পান? তাহলে বলুন, আমাদের যারা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও। যদি আমাদের মধ্যে, ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তা করার আগে দুই বার ভাববে।”

সবশেষে শান্তির বার্তা দেন এ তারকা। জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ নিজেদের খোজার আহ্বান জানান তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর