মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আপনার স্ত্রী কয়টা?’, সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

‘আপনার স্ত্রী কয়টা?’, সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

চলতি সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই বৈঠকটিকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই মনে করা হচ্ছে। সেখানেই আল-শারাকে করা ট্রাম্পের একটি প্রশ্ন সম্প্রতি ভাইরাল হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাতের সময় আল-শারাকে একটি পারফিউম উপহার দিচ্ছেন ট্রাম্প এবং নিজেই সেটি তার ওপর ছিটিয়ে বলছেন, ‘এটাই সেরা সুগন্ধি... একটা আপনার জন্য। অন্যটা আপনার স্ত্রীর জন্য।’
 
এরপর মজা করে হেসে ট্রাম্প আল-শারাতে জিজ্ঞেস করেন, ‘আপনার স্ত্রী কয়জন?’ এসময় আল-শারা হেসে উত্তর দেন, ‘একজন’। তখন উপস্থিত সবাই হেসে ওঠেন। ট্রাম্প হেসে বলেন, ‘তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!’

অন্যদিকে সাক্ষাতের সময় আল-শারা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের প্রতিরূপ উপহার দেন। এরমধ্যে ছিল প্রাচীন নিদর্শনের প্রতিলিপি, যেমন ইতিহাসের প্রথম বর্ণমালা, প্রথম ডাকটিকিট, সংগীতের প্রথম নোট, প্রথম শুল্ক করের তালিকা।

প্রসঙ্গত, জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সাবেক কমান্ডার আল-শারা যিনি একসময় ওয়াশিংটনের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন, এমনকি তাকে ধরিয়ে দেয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে গত বছর ৪৩ বছর বয়সী আল-শারার নেতৃত্বে তার বিদ্রোহী গোষ্ঠী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। 

অন্যদিকে আল-শারার এই ঐতিহাসিক সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ১৮০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সরকারি সফরে গেলেন। তার এই সফরের মূল লক্ষ্য ছিল সিরিযার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করানো।

সূত্র: এনডিটিভি

এএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর