সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ইসরায়েলি হামলার নিন্দা জানালো ইউরোপীয় ইউনিয়ন 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ এএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলার নিন্দা জানালো ইউরোপীয় ইউনিয়ন 

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেইসঙ্গে ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানায় সংস্থাটি। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবাননে ইসরায়েল নতুন করে হামলা চালানো শুরু করে। হিজবুল্লাহ আবারও সক্রিয় হচ্ছে দাবি করে সংগঠনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানায় ইসরায়েল। খবর আল জাজিরার।


বিজ্ঞাপন


ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি জানান, ‘ইইউ ইসরায়েলকে ১৭০১ রেজোলিউশন এবং এক বছর আগে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা সব লেবাননের পক্ষকে এবং বিশেষ করে হিজবুল্লাহকে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি যা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।

তিনি বলেন, সব পক্ষেরই যুদ্ধবিরতি এবং এ পর্যন্ত অর্জিত সব অগ্রগতি রক্ষার ওপর মনোযোগ দেওয়া উচিত।


বিজ্ঞাপন


এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এর আগে চারটি গ্রামের বাসিন্দাদের ভবন খালি করতে বলেছিল, সতর্ক করে দিয়েছিল, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরায়েল বৃহস্পতিবারের হামলার মাধ্যমে লেবাননের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির সাথে সঙ্গতিপূর্ণ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করতে বাধা দিচ্ছে।

এছাড়া লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। ইরানও শুক্রবার এই হামলাকে ‘বর্বর’ অভিহিত করে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানায়। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর