বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুনামির ১৪ বছর পর জাপানি শিশুর দেহাবশেষের পরিচয় শনাক্ত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৬ এএম

শেয়ার করুন:

সুনামির ১৪ বছর পর জাপানি শিশুর দেহাবশেষের পরিচয় শনাক্ত!
জাপানে সুনামির পর উদ্ধারকাজে ব্যস্ত কর্মীরা। ছবি- সংগৃহীত

জাপানে ২০২৩ সালে উদ্ধার হওয়া এক শিশুর দেহাবশেষের পরিচয় জানা গেছে। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির পুলিশ জানিয়েছে, দেহাবশেষটি ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিখোঁজ হওয়া নাতসুসে ইয়ামানে নামে ৬ বছর বয়সি এক কন্যাশিশুর।

এদিন টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজার ৯০০ জন নিহত হয়েছিল এবং ২ হাজার ৫২০ জন এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিয়াগির উত্তরাঞ্চলে মানুষের দাঁত ও চোয়ালের অংশ উদ্ধার হয়েছিল। দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, সেটি নাতসুসে ইয়ামানে নামে এক মেয়ের, মারা যাওয়ার সময় তার বয়স ছিল ৬ বছর।

সুনামির সময় কন্যাশিশু ইয়ামানে তাদের ইয়ামাদের বাড়িতে ছিল। ওই সময় সে নিখোঁজ হয়। দেহাবশেষ শনাক্ত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে শিশুটির পরিবার।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর