মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

খতনা করা শিশুদের অটিজমের ঝুঁকি দ্বিগুণ, দাবি মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

খতনা করা শিশুদের অটিজমের ঝুঁকি দ্বিগুণ, দাবি মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর

খতনা করা শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার দ্বিগুণ ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। তার এই নতুন সতর্কবার্তা নিয়ে ইতোমধ্যেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে কেনেডি বলেন, ‘দুটি গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর অল্প বয়সে খতনা করা হয়, তাদের অটিজমের হার দ্বিগুণ থাকে। এর প্রধান কারণ সম্ভবত খতনার পর তাদের টাইলেনল (ব্যথানাশক) দেওয়া হয়।’

এদিন মন্ত্রিসভার বৈঠকে মূলত মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা এবং সরকারের অচলাবস্থা নিয়ে কথা হচ্ছিল, সেখানে ট্রাম্প কেনেডিকে টাইলেনল-বিরোধী সতর্কতা জোরদার করার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, ‘আমি বলব, আপনি গর্ভবতী হলে টাইলেনল খাবেন না। আর শিশু জন্মগ্রহণ করলে তাকেও টাইলেনল দেবেন না।’

টাইলেনল (প্যারাসিটামল) কী?

টাইলেনল হলো একটি ওভার-দ্য-কাউন্টার (প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় এমন) ব্যথানাশক ওষুধ। এর মূল উপাদান যুক্তরাষ্ট্রে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত, আর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য জায়গায় একে প্যারাসিটামল বলা হয়। এটি বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রি হয় এবং শিশু ও নবজাতকদের জন্য বিশেষ সংস্করণও পাওয়া যায়। জ্বর ও ব্যথা কমানোর জন্য টাইলেনল এখন বিশ্বজুড়ে ঘরোয়া ওষুধের মধ্যে অন্যতম।

যদিও অ্যাসিটামিনোফেন অটিজম সৃষ্টি করে এমনটি প্রমাণিত হয়নি স্বীকার করে কেনেডি বলেন, ‘এটি অটিজমের কারণ তা নিশ্চিত নয়, তবে এটি এতই ইঙ্গিতপূর্ণ যে গর্ভাবস্থায় কেউ এটি গ্রহণ করলে তা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।’

বিষয়ে বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অটিজম বিশেষজ্ঞ হেলেন টেগার-ফ্লাসবার্গ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কোনও গবেষণায় দেখা যায়নি যে, শিশুদের টাইলেনল দেওয়ার সাথে অটিজমের ঝুঁকি বেশি। এর কোনওটিই অর্থবহ নয়

অন্যদিকে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের মনোরোগ বিশেষজ্ঞ ডেভিড ম্যান্ডেল এএফপিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন মূলত ২০১৫ সালে ডেনিশ গবেষকদের প্রকাশিত একটিত্রুটিতে ভরা গবেষণার বরাতে এই পরামর্শ দিয়েছে

তিনি বলেন, গবেষণাটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুদের একটি ক্ষুদ্র নমুনার ওপর নির্ভর করে করা হয়েছিল, যাদের বাড়িতে খৎনা করানো হয়নি বরং হাসপাতালে খৎনা করানো হয়েছিল-- যা মুসলিম প্রধান সাংস্কৃতিক অনুশীলনের বিপরীত।

ম্যান্ডেল আরও বলেন, যেহেতু ওই শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সম্ভবত তাদের চিকিৎসাগতভাবে কিছু বিষয়ে আপোস করা হয়েছিল, যা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের উচ্চ হার ব্যাখ্যা করতে পারে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর কেনেডি ও ট্রাম্প মিলে গর্ভাবস্তায় নারীদের টাইলেনল না খাওয়ার আহ্বান জানান। তাদের দাবি ছিল, টাইলেনলের সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন অটিজমের ঝুঁকি বাড়াতে পারে তবে এটি চিকিৎসা নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, যা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

এছাড়াও যুক্তরাষ্ট্রে টাইলেনলের উৎপাদক প্রতিষ্ঠান কেনভিউ দাবি করেছে, গর্ভবতী নারীদের জন্য টাইলেনল সবচেয়ে নিরাপদ ব্যথানাশক। তারা বৈজ্ঞানিক গবেষণাগুলো মূল্যায়ন করছেতবে তাদের গবেষণা অনুযায়ী, গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেন ব্যবহারের সঙ্গে ভ্রূণের বিকাশের সমস্যার কোনো কার্যকারণ সম্পর্ক পাওয়া যায়নি

সূত্র: এনডিটিভি

 

এনএইচআর

 

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর