মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

শেয়ার করুন:

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ। তার এক আকস্মিক আহ্বানে দেশটির ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ম্যাক্রোঁর সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী এবং বর্তমানে একটি মিত্র রাজনৈতিক দলের প্রধান এডোয়ার্ড ফিলিপের হস্তক্ষেপ এমন সময় এলো যখন তার আট বছরের ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় ‘ঘরোয়া রাজনৈতিক সংকট’ নিয়ে প্রেসিডেস্টের নিজস্ব শিবিরেও হতাশা বৃদ্ধি পেয়েছে।

এক মাসেরও কম সময় আগে নিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সোমবার সকালে তার নতুন সরকারের জন্য মধ্য-ডানপন্থী জোটের সমর্থন সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছেন। ম্যাক্রোঁ তাকে জোট সরকারের পক্ষে সমর্থন সংগ্রহের জন্য শেষ চেষ্টা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু অতি-ডানপন্থীরা বৈঠকে যোগ দিতেও অস্বীকৃতি জানানোয় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা এবং ফরাসি রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হয়, যেখানে মেরিন লে পেনের নেতৃত্বে ফরাসি অতি-ডানপন্থীরা ক্ষমতা দখলের সেরা সুযোগ অনুভব করছেন। যদিও ম্যাক্রোঁর সাংবিধানিকভাবে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে ফিলিপ ইতোমধ্যেই ঘোষণা করেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। তিনি বলেছেন, বাজেট পাস হওয়ার আগেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়া উচিত। 

একটি ‘দুঃখজনক রাজনৈতিক খেলা’র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের ক্ষতি করছে এমন একটি রাজনৈতিক সংকট থেকে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে বেরিয়ে আসতে সাহায্য করা ম্যাক্রোঁর ওপর নির্ভর করে।

ফিলিপ আরও বলেছেন, ‘সুশৃঙ্খলভাবে পদত্যাগ করে তাকে অবশ্যই তার কাজের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতা নিশ্চিত করা যায়।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর