শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

মিয়ানমারের নাগরিকদের ভিসা ফ্রি প্রবেশাধিকার দিল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারের নাগরিকদের ভিসা ফ্রি প্রবেশাধিকার দিল মালয়েশিয়ায়

মিয়ানমারের পাসপোর্টধারীদের ১৪ দিনের জন্য ভিসা ফ্রি প্রবেশ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে ভ্রমণ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বৈধ পাসপোর্টধারী মিয়ানমারের নাগরিকদের মালয়েশিয়ায় স্বল্পমেয়াদি সামাজিক সফরের জন্য  ভিসার প্রয়োজন হবে না। তারা সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন। 


বিজ্ঞাপন


তবে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার ওপর নির্ভর করবে। অর্থাৎ, ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পাওয়া যাবে— এই ধরনের কোনও নিশ্চয়তা নেই।

malaysia

বিষয়টি স্পষ্ট করে দূতাবাস বলেছে, এই কর্মসূচি কেবল পর্যটকদের ভ্রমণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে; যাদের অবৈধভাবে মালয়েশিয়ায় থেকে যাওয়ার অভিপ্রায় নেই। মালয়েশিয়ার উদ্দেশে যাত্রার আগে মিয়ানমারের ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে বলে জানিয়েছে দূতাবাস।

এছাড়া ভ্রমণকারীদের অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং কিংবা আবাসনের ঠিকানার প্রিন্ট কপি, বিমানের ফিরতি টিকিট এবং অন্তত ১ হাজার মার্কিন ডলার ‘শো মানি’ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


সূত্র: দ্য স্টার

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর