মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ বললেন এরদোয়ান

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহুকে ‘হিটলারের আত্মীয়’ বললেন এরদোয়ান

কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তাকে হিটলারের আত্মীয় হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় আরব-ইসলামিক নেতাদের জরুরি সম্মেলন শেষে দেশে ফিরেছেন সাংবাদিকদের এ কথা বলেন এরদোয়ান।

হামাস নেতাদের ওপর হামলাকে ‘আন্তর্জাতিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক আইনের প্রতি একটি স্পষ্ট চ্যালেঞ্জ’ উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘ইসরায়েলের নেতৃত্ব তাদের উগ্র মানসিকতাকে ফ্যাসিবাদী আদর্শের ওপর নির্মিত একটি খুনি নেটওয়ার্কে পরিণত করেছে।’

গাজায় গণহত্যা চালানোর জন্য যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এর আগেও জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন এরদোয়ান।

আরও পড়ুন

হিটলার ও নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই: এরদোয়ান

নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি: এরদোগান

এরদোয়ান আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে নিউইয়র্ক ঘোষণাপত্র গৃহীত হওয়া ফিলিস্তিনি ইস্যুতে কূটনৈতিক দৃশ্যপটে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই ঘোষণাপত্রটি দুই-রাষ্ট্র সমাধানের প্রতি তুর্কিয়ের দীর্ঘস্থায়ী সমর্থনকে প্রতিফলিত করে, যা এখন বিশ্বব্যাপী সংখ্যাগরিষ্ঠের যৌথ ইচ্ছায় পরিণত হয়েছে।

সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া বেশ কয়েকটি পশ্চিমা দেশের প্রসংশা করে তিনি আরও বলেন, এটি ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি করবে। 

তিনি আশা প্রকাশ করেন, এই মাসের জাতিসংঘ সাধারণ অধিবেশনে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ‘মানবতার সম্মুখভাগ ব্যাপক সমর্থন পাবে’।

সূত্র: আনাদোলু

এমএইচআর

 

 

 

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর