বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর কাছে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

রাজ্যের লেমুর শহরে বুধবার নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর সিএনএনের।


বিজ্ঞাপন


বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মার্কিন নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে একটি বিস্তীর্ণ কৃষিজমিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি, পরে সেটিতে বিস্ফোরণ ঘটে। 

বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে (ইজেক্ট) পেরেছিলেন। তাছাড়া কৃষিজমি ও তার আশপাশের এলাকায় কোনো মানুষজন না থাকায় এ দুর্ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানটির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাউ দাউ আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমানটি থেকে উঠছে ঘণ কালো ধোঁয়ার কুন্ডলী।


বিজ্ঞাপন


নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানটি বাহিনীর স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর বহরের অন্তর্ভুক্ত ছিল। 

এই স্কোয়াড্রনের প্রধান দায়িত্ব নৌবাহিনীর শিক্ষানবীশ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া। বিধ্বস্ত বিমানটি যে পাইলট চালাচ্ছিলেন, তিনিও প্রশিক্ষণার্থী ছিলেন।

প্রসঙ্গত, এটি এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের অন্তর্গত এফ ৩৫ ফাইটার জেট বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকর এবং উন্নত যুদ্ধবিমানগুলের মধ্যে একটি। 

মার্কিন সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এক আসন এবং এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি মার্কিন সেনাবহরের সর্বাধুনিক সুপার স্টেলথ স্ট্রাইক ফাইটার্স গ্রুপের সদস্য।

লকহিড মার্টিন কোম্পানিসূত্রে জানা গেছে, ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির বাজারমূল্য বর্তমানে ১০ কোটি ডলার। কী কারনে এটি বিধ্বস্ত হলো— তা অবশ্য এখনও জানা যায়নি। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর