সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এরদোগান ও সিসির সঙ্গে গাজা নিয়ে ম্যাক্রোঁর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

এরদোগান ও সিসির সঙ্গে গাজা নিয়ে ম্যাক্রোঁর আলোচনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

এক প্রতিবেদনে রোববার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

আলোচনার বিষয়ে ম্যাক্রোঁ জানান, তিনি আগামী সপ্তাহে নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ফ্রান্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য সম্মেলন সম্পর্কেও কথা বলেছেন।

ফরাসি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে।

পরে এল-সিসির সঙ্গে ফোনালাপের বিষয়ে বলেন, গাজায় বিপুল সংখ্যক শিশুসহ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না।

ম্যাক্রোঁ এর আগে ঘোষণা করেছেন, ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। জাতিসংঘের ১৯৩টি সদস্যের মধ্যে ১৪২টিতে যোগ দেবে যারা বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে বা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর