সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইরান

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে জাতিসংঘ পরিচালিত ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা’ অনুমোদন করেছেন ইরানের পার্লামেন্ট সদস্যরা। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেননি কোনো প্রতিনিধি।

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।


বিজ্ঞাপন


এর আগে, ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি ‘খসড়া অনুমোদন করে যাতে সরকারকে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে বলা হয়।’

কমিশন সংস্থার প্রতিবেদনকে ইরানের ওপর হামলার অজুহাত বলে অভিহিত করে।

পরিকল্পনা অনুযায়ী, ‘নিরীক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থায় রিপোর্ট প্রদান’ এর মতো কার্যক্রম স্থগিত থাকবে, যদি না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ইসলামী পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। ‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।’


বিজ্ঞাপন


সংস্থার সর্বশেষ প্রতিবেদনে, ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়েছে।

সংস্থাটি ইরানকে অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বলেছিল এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

ইরানি পার্লামেন্টের এই পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলোর সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও এর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর