শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দয়া করে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

দয়া করে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না: ট্রাম্প

ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে লঙ্ঘন করবেন না। 

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে- ইরান থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটিতে চার জন নিহত হওয়ার খবরও জানানো হয়েছে। 

উল্লেখ্য, কয়েক ঘণ্টা আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান। কিন্তু ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প 'মিনতি' করেছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য 'মিনতি' করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান।

বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানান হয়েছে। 

এদিকে, যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিয়েরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির অ্যারাবিক সার্ভিস।

এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছে।

তারা বলছে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি এবং ২০ জন সামান্য আঘাত পেয়েছেন।

এর আগে ইসরায়েলের দক্ষিণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহতের কথা জানিয়েছিল দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

তারা জানিয়েছিল, যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে ফায়ার সার্ভিস একাধিক ভবনে ধ্বংসযজ্ঞ দেখতে পায়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর