বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

mosad agent in iran
তাসনিজ নিউজ এজেন্সি মোসাদ এজেন্টের এই ছবি প্রকাশ করেছে।

ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান জানিয়েছে, “ইসরায়েলের জায়োনিস্ট শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির” অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জায়োনিজম হলো একটি রাজনৈতিক আন্দোলন যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কাজ করে। যারা জায়নবাদ নামক এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়।


বিজ্ঞাপন


ইরানের রাজনৈতিক ভাষায় ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়।

মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি, ১৪০২ সালে মানে ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন।

তিনি এখনও 'জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থার' সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন।

তাকে একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি


বিজ্ঞাপন


ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর