রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গ্যালারিতে পুরোনো ছবি খুঁজতে খুঁজতে হয়রান? সহজে ফোনের ছবি পাওয়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

গুগল ফটোজের ম্যাপ ভিউ ফিচারে খুব সহজেই খুঁজুন পুরোনো ছবি
গ্যালারিতে পুরোনো ছবি খুঁজতে খুঁজতে হয়রান? গুগল ফটোজের এই ফিচারে ৩০ সেকেন্ডেই মিলবে সমাধান

স্মার্টফোনের গ্যালারিতে হাজার হাজার ছবি জমে যাওয়ায় বহু বছর আগের কোনো নির্দিষ্ট ছবি খুঁজে পাওয়া বেশ ঝামেলার। তবে তারিখ বা কার সঙ্গে ছবি তোলা হয়েছে তা মনে না থাকলেও লোকেশনের মাধ্যমে মুহূর্তেই পুরোনো ছবি খুঁজে বের করা সম্ভব গুগল ফটোজের ‘ম্যাপ ভিউ’ ফিচারের সাহায্যে।

ছবি তোলার সময় ফোনের জিপিএস বা লোকেশন অন থাকলে ছবির সঙ্গে তার জিও-ট্যাগ বা স্থান স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। গুগল ফটোজ এই লোকেশন ডেটা ব্যবহার করে ছবিগুলোকে ম্যাপের নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখে। ফলে কোনো নির্দিষ্ট স্থানে তোলা পুরোনো ছবি খুঁজতে কেবল অ্যাপের ম্যাপে গিয়ে সেই জায়গাটি সিলেক্ট করলেই সংশ্লিষ্ট সব ছবি ও ভিডিও একসঙ্গে দেখা যায়। এমনকি লোকেশন অফ থাকলেও অনেক সময় গুগল হিস্ট্রি বা অন্যান্য ডেটার ভিত্তিতে ছবি তোলার জায়গা অনুমান করে নেয়।

ম্যাপ ভিউ ফিচারটি যেভাবে চালু করবেন:

  • প্রথমে গুগল ফটোজ অ্যাপটি আপডেট করে ওপেন করুন।

  • নিচের Search অপশনে যান।

  • সেখান থেকে Places অপশনটি খুঁজে বের করুন।

  • এরপর View Map-এ ক্লিক করে ম্যাপে কাঙ্ক্ষিত স্থানটি নির্বাচন করলেই লোকেশনভিত্তিক পুরোনো ছবিগুলো স্ক্রিনে চলে আসবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর