বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতের ১২ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

ভারতের ১২ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর ১২টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৭ ও ৮ মে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারতীয় ড্রোন প্রবেশের চেষ্টা করে। তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং আটক এলাকায় এসব ড্রোন প্রতিহত করা হয়েছে।

ডিজি আইএসপিআর জানান, একটি ড্রোন আংশিকভাবে লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।  

এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে।

আইএসপিআর প্রধান বলেন, ভারত যেভাবে উসকানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তা শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।

তিনি পাকিস্তানি জনগণের উদ্দেশে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং পরবর্তী পরিস্থিতির আপডেট সময়মতো জানানো হবে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর