শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে আবারো বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন।

তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এছাড়া ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেকোনো বিষয় কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


নিয়মিত সংবাদ সম্মেলনে সোমবার (২৪ মার্চ) এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

এদিনের ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে ভবিষ্যতে চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন। 

তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে? এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কীভাবে কাজ করছে?


বিজ্ঞাপন


জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, হ্যাঁ, ঠিক আছে। আমাদের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অবশ্যই আমাদের সামর্থের বিষয়েও প্রভাব ফেলেন।

ট্যামি ব্রুস বলেন, আমাদের প্রেসিডেন্ট এ বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন। তিনি জানেন, আমরা প্রতিটি দেশ, অবশ্যই বাংলাদেশ এবং অন্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলার এবং তাদের নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কী প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়ার প্রত্যাশা করি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর