শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

আইসিসির পরোয়ানার পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আটক করেছে দেশটির পুলিশ।

ফিলিপাইন সরকার জানিয়েছে, হংকং থেকে ফেরার পর মঙ্গলবার ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে দুতার্তেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরার।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক অপরাধ আদালত মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেন এবং তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এতোদিন আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেছেন।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনোকে হত্যা করা হয়েছিল। ফিলিপাইন সরকার জানিয়েছে, হংকং থেকে ফিরে আসার পর তাকে ম্যানিলার বিমানবন্দরে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রদ্রিগো দুতার্তে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং সাবেক এই প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর