বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন।


বিজ্ঞাপন


জেলনস্কি এমন সময় এমন মন্তব্য করলেন, যখন পুতিন ও ট্রাম্প ফোনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা নিয়ে কথা বলেন।

জেলেনস্কির সাক্ষাৎকারের একটি ছোট অংশ গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। পুরো অনুষ্ঠান আগামীকাল রোববার সম্প্রচার করা হবে। খবর আল জাজিরা, রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া না পাওয়ার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘সম্ভবত এটি খুব, খুব ও খুব কঠিন হতে পারে। অবশ্যই প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগ এনে দেয়। কিন্তু আমাদের সে সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম।’

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ব্যাপারে সম্মত হযন তারা। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে জানান, তিনি ও পুতিন তাদের নিজ নিজ দলকে আলোচনা শুরু করতে নির্দেশ দিয়েছেন এবং পরস্পরকে রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন।


বিজ্ঞাপন


ট্রাম্প আরও জানান, ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার জন্য তিনি শিগগির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা রাশিয়ার সর্বাত্মক আক্রমণের ওপর আলোকপাত করেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর