শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

আদানি গ্রুপের বিদ্যুৎ ক্রয় করবে না শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

আদানি গ্রুপের বিদ্যুৎ ক্রয় করবে না শ্রীলঙ্কা

ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুসের অভিযোগ ওঠে। এর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে। খবর এএফপির।


বিজ্ঞাপন


শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর