সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ইসরায়েলি বোমায় প্রাণ গেল আরও ১৯ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

ইসরায়েলি বোমায় প্রাণ গেল আরও ১৯ ফিলিস্তিনির
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। দখলদার দেশটির বর্বর হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়িয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বোমায় আহত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০৫ জনে।


বিজ্ঞাপন


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় এ পর্যন্ত এক লাখ ৬ হাজার ২৫৭ ফিলিস্তিনি আহত হয়েছেন।

গতকালের হামলার পর অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় স্থানীয় লোকজন ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর