শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে একটি বিজ্ঞাপন ছাপানো হয়েছে। এই বিজ্ঞাপনটি নোবেল বিজয়ী, নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতাদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়েছে যে অধ্যাপক ইউনূস স্বৈরাচারের চাপে ভোগান্তির শিকার হয়েছেন, কিন্তু গণতান্ত্রিক শক্তি ও শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিবাদের মাধ্যমে ‘আশা’ নিয়ে ‘একনায়কতন্ত্র’ পরাজিত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে অধ্যাপক ইউনূস এখন দেশের উন্নয়নে মুক্তভাবে কাজ করতে পারবেন।


বিজ্ঞাপন


বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সমর্থনে বা যেকোনো প্রয়োজনে তারা অধ্যাপক ইউনূসের পাশে থাকবেন।

বিজ্ঞাপনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মানবাধিকারকর্মী শিরিন এবাদি, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ ৯২ জন নোবেল বিজয়ী।

এর আগে অধ্যাপক ইউনূসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন পোস্টে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, যা বিগত সরকারের পক্ষ থেকে সমালোচিত হয়েছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়ে ছিলেন, এটি ‘নিউজ নয় বরং একটি বিজ্ঞাপন’। সূত্র: বিবিসি


বিজ্ঞাপন


এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর