রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ড. ইউনূসকে শুভকামনা জানালেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূসকে শুভকামনা জানালেন মোদী
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদী তার এক্সে (সাবেক টুইটার) এ শুভকামনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর