সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক
ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড এবং হাইগেট থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ছিলেন তিনি।

বিবিসির তথ্য অনুযায়ী, তিনি ২৩ হাজার ৪৩২ ভোট (৪৮ দশমিক ৩ শতাংশ) পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট।

আরও পড়ুন

বুথফেরত জরিপ: যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের আভাস

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষাবিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব উল্লেখযোগ্য।

২০১৯ সালে টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্নের এমপি ছিলেন। একই বছরে তিনি ইভনিং স্ট্যান্ডার্ডের প্রগ্রেস ১০০০ তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পেয়েছিলেন।

২০১৫ সালের মে মাসে তিনি প্রথমবার লন্ডনের হ্যাম্পস্টেড এবং কিলবার্ন থেকে ব্রিটেনের হাউস অব কমন্সে নির্বাচিত হন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর