মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘বলিষ্ঠ কণ্ঠের’ জন্য পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

‘বলিষ্ঠ কণ্ঠের’ জন্য পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

বুকারজয়ী ও স্পষ্টভাষী ভারতীয় লেখক অরুন্ধতী রায় তার বলিষ্ঠ কণ্ঠের জন্য ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কার পাওয়ার পর অরুন্ধতী তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, এ বছরের পেন পিন্টার পুরস্কার পেয়ে তিনি আনন্দিত।

নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পুরস্কার প্রবর্তন করে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথ দেশগুলোর মধ্যে সাহিত্যে ‘অসাধারণ প্রতিভার লেখক’ যারা বিশ্বকে ’নির্ভীক’ দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই প্রতিবছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়।


বিজ্ঞাপন


আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে অরুন্ধতী রায়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

২০১০ সালে করা একটি মন্তব্যের জন্য ভারতের কর্মকর্তারা সন্ত্রাসবিরোধী আইনে অরুন্ধতি রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়ার কয়েক সপ্তাহ পরই এই পেন পেন্টার পুরষ্কারের ঘোষণা এলো।

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে লিখছেন।

স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী অরুন্ধতী রায় প্রায়ই তার বক্তৃতা ও লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলোর কাছে হেনস্তার শিকার হন।


বিজ্ঞাপন


অরুন্ধতী রায় অসংখ্য বই এবং নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন। তিনি তার উপন্যাস ‘দ্য গড অফ স্মল থিংস’-এর জন্য সর্বাধিক পরিচিত। বইটি ১৯৯৭ সালে বুকার পুরস্কার জিতেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর