রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

মসজিদ থেকে জুতা চুরি, প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৪, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

মসজিদ থেকে জুতা চুরি করায় প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত!

মসজিদ থেকে জুতা চুরির অপরাধে এক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার। অভিযুক্ত ওই প্রবাসীকে জুতা চুরির দায়ে ইতিমধ্যে গ্রেফতারও করেছে দেশটি।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে সম্প্রতি জুতা চুরির অভিযোগে মিশরের এক নাগরিককে গ্রেফতার করেছে কুয়েত কর্তৃপক্ষ। 

অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রতিবেদনে বলা হয়, অপরাধ ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এদিকে মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই প্রবাসী জুতা চুরির কাজে লিপ্ত। সূত্র: গালফ নিউজ

এইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর