রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি-ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৪, ১০:৪১ এএম

শেয়ার করুন:

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি-ভিডিও প্রকাশ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এই ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

প্রেস টিভি জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর-হোসেন কৌলিভান্দ এই তথ্য দেন।

তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কারও বেঁচে থাকার চিহ্ন নেই। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।

গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ আরও বেশ কয়েকজন ছিলেন।

খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে গেলেও ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে তাদের। অবশেষে আজ দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সেখানে গিয়ে কারও প্রাণের অস্তিত্ব পায়নি তারা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর