শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অরুণাচলের ৩০ অঞ্চলের নাম প্রকাশ করল চীন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

অরুণাচলের ৩০ অঞ্চলের নাম প্রকাশ করল চীন!
অরুণাচল প্রদেশ- ফাইল ফটো/সংগৃহীত

ভারতীয় রাজ্য অরুণাচলের আরও ৩০টি জায়গার নাম নিজেদের মতো করে প্রকাশ করেছে চীন। এ নিয়ে চতুর্থ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি।

চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার চীনের দক্ষিণ-পশ্চিমের জিজাংয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ অংশ জাংনানে (জাংনান ভারতের অরুণাচল রাজ্যের চীনা নাম) প্রমিত ভৌগোলিক নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, জাংনান অঞ্চলে ৩০টি অতিরিক্ত স্থানের সর্বজনীন নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। খবর গ্লোবাল টাইমসের

আরও পড়ুন: অরুণাচলে মোদি, ভারত-চীন উত্তেজনা

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না।

চীন সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। এর আগে, চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করে। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি স্থানের তালিকা প্রকাশ করে, ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে।

আরও পড়ুন: ভারত মহাসাগরে প্রভাব বিস্তারে মরিয়া চীন-ভারত!

অরুণাচলের জায়গার নাম বদলানো চীনের এক পুরনো কূটনৈতিক চাল। এই আবহে ফের একবার সেই পথে হাঁটল চীন। সাম্প্রতিক সময়ে অরুণাচল নিয়ে ভারত এবং চীনের সংঘাত চরমে পৌঁছেছে। অরুণাচল নিজেদের বলে দাবি করে আসছে চীন। অপরদিকে ভারত এটি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর