রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ইরানের স্থাপনায় হামলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ এএম

শেয়ার করুন:

ইরানের স্থাপনায় হামলার অনুমোদন যুক্তরাষ্ট্রের
ফাইল ছবি

সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হযেছে। 

তবে কবে থেকে ওই হামলা শুরু করা হবে, তা স্পষ্ট করে জানাননি ওই মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, বেশ কয়েক দিন ধরে ওই হামলা চালানো হবে। হামলা কখন শুরু করা হবে, তা আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে।

এর আগে গত রোববার জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য ইরান–সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করেছে ওয়াশিংটন। রোববারের ওই ঘটনার পরই ইরানের স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেওয়া হলো।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স নামের একটি গ্রুপ। কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে এই গ্রুপটি গঠিত। বলা হয়, তাদের অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে থাকে ইরানের সশস্ত্র বাহিনী রেভল্যুশনারি গার্ডস। তবে সাম্প্রতিক ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করেছে তেহরান।

ওই হামলায় ৪১ মার্কিন সেনা আহত হয়েছিলেন। এরপর মার্কিন কর্মকর্তারা এর পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির অন্য কিছু কর্মকর্তার ভাষ্য ছিল, তারা ইরানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধে জড়াতে চান না।  

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও জাহাজে হামলা চালাচ্ছে। সূত্র: বিবিসি

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর