সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

খুলছে না বাড়ির দরজা, ডাচ প্রধানমন্ত্রীকে নিয়ে বিপাকে সুনাক! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

খুলছে না বাড়ির দরজা, ডাচ প্রধানমন্ত্রীকে নিয়ে বিপাকে সুনাক! (ভিডিও)
ছবি: স্কাই নিউজ

বিড়ম্বনায় পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে সঙ্গে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতে ঢুকতে গিয়ে আটকে যান তিনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ডাচ প্রধানমন্ত্রীকে নিয়ে বাড়িতে ঢুকতে গেলে বাড়ির দরজা খুলতে পারছিলেন না সুনাক। তবে বেশিক্ষণের জন্য এই বিড়ম্বনা স্থায়ী হয়নি। অচিরেই দরজা খুলে যায়। সামান্য সময়ের জন্য হলেও অতিথির সামনে অস্বস্তিতে পড়তে হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন বিখ্যাত ১০ ডাউনিং স্ট্রিটের বাড়ির সামনে। অপেক্ষা করছেন কেউ দরজাটা খুলবেন। শেষপর্যন্ত কেউ না খোলায় হাত লাগান সুনাক। কিন্তু লাভ হয়নি। এরপর দুই নেতাকেই দেখা যায়, বাড়িতে ঢোকার বিকল্প পথের সন্ধান করতে। তবে তার আগেই দরজা খুলে যায়। ভিতরে প্রবেশ করেন তারা।

আরও পড়ুন: সুনাক ব্যর্থ: বরখাস্তের পর সুর চড়ালেন সুয়েলা

পরে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সুনাকের দফতর জানিয়েছে, গাজার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দুজনের মধ্যে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে দুই দেশের সমর্থনই যে কিয়েভের দিকে তা নিয়েও কথা হয় সুনাক ও মার্কের মধ্যে। এছাড়া বেআইনি অনুপ্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গও উঠে আসে আলোচনায়।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর