বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

জাহাজ আটক করল হুথিরা, ইরানকে দুষছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৭:২৬ এএম

শেয়ার করুন:

জাহাজ আটক করল হুথিরা, ইরানকে দুষছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওই জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ইসরায়েল বলছে— এটি ইরানের কাজ। রোববার (১৯ নভেম্বর) সকালে দক্ষিণ লোহিত সাগর থেকে ‘দ্য গ্যালাক্সি লিডার’ নামের ওই জাহাজ আটক করে হুথি।

রোববার রাতে এক বিবৃতিতে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, যোদ্ধারা ওই জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তারা জাহাজে থাকা নাবিকদের যাবতীয় নিরাপত্তা দিচ্ছেন। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে আমাদের ভাইদের ওপর চলা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাব।

আরও পড়ুন


বিজ্ঞাপন


এদিকে পাল্টা এক বিবৃতিতে ইসরায়েল বলেছে, ওই জাহাজ আটকের ঘটনায় ইরানের হাত রয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, ইরান বিশ্বের মুক্ত নাগরিদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজ নিয়ন্ত্রণে নেওয়ার সঙ্গে তেহরান কোনোভাবে জড়িত নয়। 

উল্লেখ্য, জাহাজটি যুক্তরাজ্যের মালিকানাধীন। এটি পরিচালনা করছে জাপান। এর মালিকানায় ইসরায়েলি এক ব্যবসায়ীর অংশীদারত্ব রয়েছে। তুরস্ক থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতে যাওয়ার কথা ছিল। সূত্র: আল-জাজিরা

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর