মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মিয়ানমারে সেনা আটক বিদ্রোহীদের, ৪৩ সেনা পালিয়ে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে সেনা আটক বিদ্রোহীদের, ৪৩ সেনা পালিয়ে ভারতে
ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের খাওমাওই গ্রাম। ছবি: রয়টার্স

মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের লক্ষ্যে জান্তা সরকারের সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বুধবার জানিয়েছে, অন্তত ২৮ জন পুলিশ সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছে। আর ১০ সেনাকে আটক করা হয়েছে। এছাড়া অন্তত ৪৩ সেনা পালিয়ে ভারতের মিজোরামে চলে আসেন।

বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গোষ্ঠী অক্টোবরের শেষ দিকে জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে।

আরও পড়ুন: বিদ্রোহী হামলায় চ্যালেঞ্জে চীন-মিয়ানমার বাণিজ্য!

রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে কারফিউ জারি করা হয়েছে বলে সেখানকার প্রশাসন জানিয়েছে। রাস্তায় ট্যাঙ্ক দেখা গেছে। বিদ্রোহীরা কিছু শহর ও সামরিক ফাঁড়ি দখল করে নিয়েছে। এর মধ্যে চীন সীমান্তে অবস্থিত কিছু ফাঁড়িও আছে। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে দায়িত্ব নেওয়ার পর এটিই জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে।

তবে জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন ফাঁড়ি দখলের প্রতিবেদন ‘প্রোপাগাণ্ডা' বলে মঙ্গলবার জানিয়েছেন। তিনি বলেন, শান, রাখাইন ও কায়াহ রাজ্যে সংঘর্ষ চলছে। জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ নিয়ে তিনি মন্তব্য করেননি।

আরও পড়ুন: মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত, দায় স্বীকার বিদ্রোহীদের

চিন রাজ্যেও সংঘাত চলছে। বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর মিয়ানমারের ৪৩ সৈন্য সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়েছিলেন বলে সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বেশিরভাগ সেনাকে আবার মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর