শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ এএম

শেয়ার করুন:

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা
ফাইল ছবি

সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বুধবার ভোরে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার সেনাবাহিনীর সামরিক অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলোতে হামলা চালায়। খবর বিবিসির।

মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দাবি করে এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে আইডিএফ জানিয়েছে।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর দেড় লাখ ক্ষেপণাস্ত্র মোতায়েন 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট ছোড়ার পর হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলে হামলা চালায়।

 


বিজ্ঞাপন


বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে প্রায় দেড় লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে যেকোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা। এগুলোর বেশিরভাগেরই রেঞ্জ কয়েক ডজন কিলোমিটার। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে তাদের।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর