শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফিলিস্তিন সংকট, পশ্চিমা মনোযোগ হারানোর শঙ্কায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিন সংকট, পশ্চিমা মনোযোগ হারানোর শঙ্কায় ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো/সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের জের ধরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মনোযোগ ও সহায়তা নিয়ে ইউক্রেনে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংশয় দূর করার চেষ্টা করেছেন।

প্রায় দুই সপ্তাহ ধরে বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত। ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। প্রতিদিন শত শত ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। গাজায় এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর ইসরায়েলে মৃত্যুর সংখ্যা ১৪০০ জনের বেশি। এমন অবস্থায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে খবর ও আগ্রহে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে।


বিজ্ঞাপন


এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সংগ্রামে পশ্চিমা বিশ্বের লাগাতার সাহায্য ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহে বিঘ্ন ঘটলে যুদ্ধক্ষেত্রে দুর্বলতা অনিবার্য। তাই পশ্চিমা মনোযোগ হারিয়ে ফেলতে পারেন বলে উদ্বেগে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি পুতিনের

এ নিয়ে বুধবার এক টেলিফোন সংলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জেলেনস্কিকে অবশ্য আশ্বাস দিয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্স তথা ইউরোপের তরফ থেকে ইউক্রেনের প্রতি অঙ্গীকার খর্ব করা হবে না। তার মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে সংকট নিয়ে ব্যস্ততা সত্ত্বেও ইউক্রেনের থেকে নজর সরে যাবে না।

আসন্ন শীতকালে রাশিয়া গত বছরের মতো ইউক্রেনের অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর আকাশপথে হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র ও বণ্টনের অবকাঠামোর উপর আক্রমণের ফলে অনেক মানুষকে শীতের মধ্যেও কষ্টে থাকতে হয়েছে। এবারও সে রকম হামলা হলে তার আগে ইউক্রেনের সামরিক ক্ষমতা যতটা সম্ভব বাড়ানো প্রয়োজন বলে জেলেনস্কি ও ম্যাক্রোঁ মনে করেন।


বিজ্ঞাপন


এদিকে ইউক্রেনের সামরিক ক্ষমতা নিয়ে বিদ্রুপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, মার্কিন প্রশাসন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ফলে আখেরে ইউক্রেনের যন্ত্রণা দীর্ঘায়িত হবে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, কিয়েভকে এটিএসিএমএস মিসাইল সরবরাহ করে ওয়াশিংটন ভুল করেছে। যুদ্ধক্ষেত্রে এর ফলে কোনো পরিবর্তন হবে না।

আরও পড়ুন: ইরানের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বুধবারই রুশ কর্মকর্তারা অধিকৃত বেরডিয়ানস্ক শহরে এই মিসাইলের হামলার অভিযোগ করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি সগর্বে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগের কথা জানিয়ে ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কবে ও কোথায় সেটি নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। ইউক্রেনের উপর রাশিয়ার হামলাও অব্যাহত রয়েছে।

ইসরায়েলকে নিয়ে পশ্চিমাদের ব্যস্ততা রাশিয়ার প্রেসিডেন্টের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। শুধু ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সুযোগে ইউক্রেনের উপর হামলার মাত্রা আরো বাড়ার আশঙ্কাও রয়েছে বলে মত তাদের।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর