রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮০ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮০ 
ছবি: দ্য হিন্দু

ভারতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। স্থানীয় সময় বুধবার দেশটির বিহার রাজ্যের ঐতিহাসিক অঞ্চল বক্সারের কাছাকাছি একটি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বক্সারের কাছাকাছি অবস্থিত রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়। 


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের গুয়াহাটি নিকটবর্তী আরেক ঐতিহাসিক অঞ্চল কামাখ্যার দিকে যাচ্ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় জানিয়েছে, তারা রঘুনাথপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার দুর্ভাগ্যজনক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 


বিজ্ঞাপন


তারা আরও জানিয়েছেন, আসাম সরকার বক্সার জেলা প্রশাসন ও ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন।

আপাতত দুর্ঘটনা কবলিত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। এদিন রাতেই শোক প্রকাশ করে টুইটারে (বর্তমানে ‘এক্স’) দেশটির রেলমন্ত্রী লেখেন, অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বের করবো।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর